মধ্যপ্রাচ্যে তেল সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কায় বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম টানা দ্বিতীয় দিনের মতো বেড়েছে। অঞ্চলটিতে চলমান সংঘাতের কারণে সরবরাহ নিয়ে উদ্বেগ থাকায় বাজারে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা দিয়েছে।
রয়টার্সের
প্রতিবেদনে বলা হয়েছে, গ্রিনিচ
মান সময় রাত সাড়ে
১২টা পর্যন্ত আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট ক্রুডের দাম ৬৩ সেন্ট
বা ০.৬ শতাংশ
বেড়ে ব্যারেলপ্রতি ১০৫ দশমিক ৯১
ডলারে দাঁড়িয়েছে।
একই
সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ৭২ সেন্ট
বা ০.৮ শতাংশ
বেড়ে ব্যারেলপ্রতি ৯৩ দশমিক ৩২
ডলারে উঠেছে।
মধ্যপ্রাচ্যে
যুক্তরাষ্ট্রের ইরানবিরোধী যুদ্ধের কারণে তেল সরবরাহে সম্ভাব্য
বিঘ্নের বিষয়টি এখনো বাজারে প্রভাব
ফেলছে। অঞ্চলটি থেকে অপরিশোধিত তেল
রপ্তানি ধীরে ধীরে বাড়ার
কিছু লক্ষণ দেখা গেলেও সরবরাহ
নিয়ে উদ্বেগই আপাতত দাম বাড়ার অন্যতম
প্রধান কারণ হয়ে উঠেছে।
বিশ্লেষকেরা
বলছেন, মধ্যপ্রাচ্যের সংঘাত দীর্ঘায়িত হলে বিশ্ববাজারে তেল
সরবরাহের ওপর চাপ আরও
বাড়তে পারে। এর প্রভাব অপরিশোধিত
তেলের দামের ওপরও পড়ার আশঙ্কা
রয়েছে।